বাগদাদে কয়েক দফা বোমা বিস্ফোরণে নিহত ২২
ইরাকের রাজধানী বাগদাদের শিয়া অধ্যুষিত একটি এলাকায় গতকাল বৃহস্পতিবার কয়েক দফা বোমা বিস্ফোরণে কমপক্ষে ২২ জন মারা গেছে। এসব হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। তবে সুন্নি বিদ্রোহীরা এ হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।স্থানীয় পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানায়, গতকাল বিকেলে বাগদাদের দক্ষিণাঞ্চলীয় শুলা জেলায় এক ব্যস্ত রেস্তোরাঁর পাশে একটি ও ফুটবল স্টেডিয়ামের পাশে আরেকটি গাড়িবোমা বিস্ফোরণ ঘটানো হয়। এই দুই ঘটনায় ১৮ জন নিহত হয়।অন্যদিকে, শিয়া মাহমুদিয়া এলাকার বাজারে একটি গাড়িবোমা ও রাস্তার পাশে পেতে রাখা ছয়টি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে আরও চারজন নিহত হয়। এসব ঘটনার পর ওই এলাকায় কারফিউ জারি করা হয়েছে।ইরাকের প্রেসিডেন্ট নূরি আল মালিকির শিয়া নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে দেশের সুন্নি সম্প্রদায়ের প্রায় ১০ হাজার মানুষ আন্দোলন করে আসছে। ইরাকে শিয়া-সুন্নি মতবিরোধের জের ধরে প্রায় এ ধরনের হামলার ঘটনা ঘটে।