বাগদাদে গাড়ি বোমা হামলায় নিহত ২১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগদাদের কেন্দ্রস্থলে ইরান, মিশর ও জার্মান দূতাবাসের কাছে পৃথক তিনটি গাড়ি বোমা হামলায় আজ রোববার ৩৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে দুই শতাধিক। কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।দক্ষিণ বাগদাদে বন্দুকধারীদের হামলায় দুই দিন আগে ২৪ জন নিহত হওয়ার পর বাগদাদে বোমা হামলার এ ঘটনা ঘটল। খবর:রয়টার্স। গত ৭ মার্চ পার্লামেন্ট নির্বাচনকে ঘিরে ইরাকি কর্তৃপক্ষ এ ধরনের হামলার আশঙ্কা করেছিল। নির্বাচনের ফলাফল এখনো পুরোপুরি জানা যায়নি।হামলা তিনটির মধ্যে দুটি ছিল গাড়ি বোমা, যা বাগদাদের কেন্দ্রস্থলের মনসুর জেলার জার্মান ও মিশরের দূতাবাসের কাছে বিস্ফোরিত হয়। তৃতীয়টি গ্রিন জোনের কাছে ইরানের দূতাবাসের পাশে বিস্ফোরিত হয়। পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।