বাগদাদে গাড়িবোমা হামলায় নিহত ১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগদাদে আজ শনিবার পৃথক গাড়িবোমা হামলায় ইরানের সাতজন শিয়া তীর্থযাত্রীসহ ১৩ জন নিহত ও শতাধিক লোক আহত হয়েছে।পুলিশ জানায়, আজ বাগদাদের কাদিমিয়া এলাকায় একটি শিয়া তীর্থস্থানের পাশে নির্মিত তীর্থযাত্রীদের একটি ঘরে গাড়িবোমা হামলায় পাঁচজন ইরানি তীর্থযাত্রী নিহত হয়। বাগদাদের উত্তরাঞ্চলে শুলা এলাকায় ইরানি তীর্থযাত্রীদের বহনকারী একটি কোচে বোমা হামলায় দুজন নিহত হয়। এ ছাড়া অন্য একটি গাড়িবোমা হামলায় ছয়জন নিহত হয়। পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে বাগদাদে বোমা হামলা বেড়েছে। তীর্থযাত্রী ও ইরাকের শিয়া ধর্মাবলম্বীরাই এসব হামলার প্রধান লক্ষ্যবস্তু।—বিবিসি