বাগদাদে বোমা বিস্ফোরণে নিহত ১৭
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরাকের রাজধানী বাগদাদের বিভিন্ন স্থানে একটি আত্মঘাতীসহ তিনটি বোমা হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। রয়টার্স জানায়, আজ মঙ্গলবার চালানো হামলাগুলোর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলাটি হয় বাগদাদের উত্তরে একটি সেনাঘাঁটির কাছে। হামলাকারী বিস্ফোরক-বোঝাই গাড়িটি সেনাঘাঁটির কাছে নিয়ে সেটির বিস্ফোরণ ঘটান। এতে সাতজন নিহত ও ২৪ জন আহত হন। রয়টার্স আরও জানায়, এ ধরনের আরেকটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটে বাগদাদের উত্তর-পশ্চিমের শুলা এলাকার জনাকীর্ণ এক বাজারে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানিয়েছে, এতে পাঁচজন নিহত ও অন্তত ১৩ জন আহত হয়েছেন। এ ছাড়া রাজধানীর দক্ষিণে মাহমুদিয়া শহরে সেনাবাহিনীর নিরাপত্তা-চৌকির কাছে অপর বোমাটির বিস্ফোরণ ঘটে। এতে দুই সেনাসহ পাঁচজন নিহত ও ১৪ জন আহত হন।