বাগদাদে মঙ্গলবারের বোমা হামলায় নিহত ৬৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের রাজধানী বাগদাদে গতকাল মঙ্গলবার পৃথক বোমা হামলায় এ পর্যন্ত ৬৩ জন নিহত হয়েছে। তা ছাড়া এ ঘটনায় ২৮০ জনেরও অধিক আহত হয়েছে বলে জানা গেছে। খবর বিবিসি অনলাইনের।বাগদাদের বিভিন্ন ব্যস্ততম এলাকায় গতকাল মঙ্গলবার পৃথকভাবে প্রায় ১০টির মতো বোমা হামলার ঘটনা ঘটে। এ বোমা হামলাগুলো অধিকাংশই শিয়া অধ্যুষিত এলাকায় সংঘটিত হয়েছে বলে ইরাকের সরকারি সূত্র জানিয়েছে।এদিকে যুক্তরাষ্ট্র এ হামলার তীব্র নিন্দা জানিয়ে একে ‘আক্রোশপূর্ণ সহিংসতা’ হিসেবে অভিহিত করেছে। এর আগে গত রোববার বাগদাদের একটি গির্জায় জঙ্গিরা প্রার্থনার জন্য সমবেত লোকজনকে জিম্মি করলে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৫২ জন নিহত হয়। এদের অধিকাংশই নিরীহ প্রার্থনাকারী বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার বাগদাদে সংঘটিত অধিকাংশ হামলায় গাড়িবোমা ব্যবহূত হয়েছে। তবে এসব হামলার একটি সংঘটিত হয় রাস্তার পাশে পেতে রাখা বোমার সাহায্যে। কমপক্ষে একটি ছিল রাস্তার পাশে রাখা বোমা। ইরাক থেকে যুক্তরাষ্ট্র তাদের যুদ্ধসেনা প্রত্যাহার করে নেওয়ার পর থেকেই দেশটিতে আশঙ্কাজনক হারে জঙ্গি হামলার ঘটনা বেড়ে গেছে।