বাগদাদে সিরিজ বোমা হামলায় নিহত ৫৭
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরাকের রাজধানী বাগদাদে আজ বৃহস্পতিবার সিরিজ বোমা হামলায় কমপক্ষে ৫৭ জন নিহত এবং ১৭৯ জন আহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানান।মুখপাত্র জিয়াদ তারেক জানান, আজ সকালে বাগদাদে ১০টির বেশি বিস্ফোরণ ঘটেছে। এ সব বিস্ফোরণের অধিকাংশই শিয়া অধ্যুষিত এলাকাগুলোতে ঘটেছে। সম্প্রতি ইরাকের রাজনীতিতে সৃষ্ট শিয়া-সুন্নি সংকটের প্রেক্ষাপটে এ হামলা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত মঙ্গলবারও বাগদাদে এ ধরনের হামলা হয়েছে।