বাগমারা ও চুয়াডাঙ্গায় কালবৈশাখী, কিশোরী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা ও চুয়াডাঙ্গার সদর উপজেলার ওপর দিয়ে আজ শনিবার কালবৈশাখী ঝড় বয়ে গেছে। এ সময় বাগমারায় বজ্রপাতে এক কিশোরী নিহত হয়েছে। ঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।বাগমারা: আজ ভোরে বাগমারা উপজেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। সঙ্গে ছিল বৃষ্টি। এতে উপজেলার বাসুপাড়া, গনিপুর, শুভডাঙ্গা, ভবানীগঞ্জ, শ্রীপুর, আউচপাড়া, হামিরকুত্সা, নরদাশ, গোবিন্দপাড়া ইউনিয়নের দুই শতাধিক কঁাচা ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ক্ষতি হয়। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুল বারি জানিয়েছেন।চুয়াডাঙ্গা: আজ ভোরে চুয়াডাঙ্গার সদর উপজেলার বেগমপুর ও তিতুদহ ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে দুটি ইউনিয়নের ৩৫টি গ্রামের পঁাচ শতাধিক আধা পাকা ও কঁাচা ঘরবাড়ি এবং শতাধিক পানের বরজ বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া ভুট্টা, হাইব্রিড তিল, ইরি কলাইসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল আনিম বেলা ১০টার দিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।