বাগমারায় জামায়াত কর্মীসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলায় গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে এক জামায়াত কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।আটক ব্যক্তিরা হলেন—সাইফুল ইসলাম (৩৬), আশরাফ আলী (৪০) ও রফিকুল ইসলাম (৩৫)। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ প্রথম আলো অনলাইনকে বলেন, ঢাকায় অনুষ্ঠিতব্য মহাসমাবেশকে ঘিরে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে—এমন আশঙ্কায় বাগমারা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। পুলিশ বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে রাতভর ওই এলাকায় অভিযান চালায়। এ সময় রামরামা গ্রাম থেকে জামায়াত কর্মী সাইফুল ইসলাম, নাগপাড়ার বিএনপির কর্মী আশরাফ আলী ও রফিকুল ইসলামকে আটক করে তাঁরা। আটক আশরাফ ও রফিকুলকে প্রতারণা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আর জামায়াত কর্মী সাইফুলের বিরুদ্ধে নাশকতার অভিযোগ আনা হয়েছে বলে ওসি জানিয়েছেন।