বাগমারায় বাংলা ভাইয়ের সহযোগী কলিম উদ্দিন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা থানার পুলিশ কলিম উদ্দিন (৫৫) ওরফে কলি নামের একজনকে গ্রেপ্তার করেছে। আজ সোমবার দুপুরে বাগমারার ঝিকড়া বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, কলিম উদ্দিন পুলিশের তালিকাভুক্ত জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। তাঁর বিরুদ্ধে থানায় ভ্যানচালক আবু তালেব হত্যাসহ ডজনখানেক মামলা রয়েছে। তিনি জেএমবির নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের অন্যতম সহযোগী। বাগমারা থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার দুপুর দেড়টার দিকে ঝিকড়া বাজার থেকে কলিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।