বাগমারায় বিদ্যুৎ কার্যালয়ে হামলার ঘটনায় ১৫০ জনের বিরুদ্ধে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারায় গতকাল মঙ্গলবার পল্লী বিদ্যুৎ কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বাগমারা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) একরামুল হক বাদী হয়ে ১৫০ জনের বিরুদ্ধে মামলাটি করেছেন। বাগমারা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর আলম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মাহাবুবুর রহমান জানান, ঘটনার তদন্ত করা হচ্ছে।