বাগমারায় অস্ত্র ও গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা এলাকায় নতুন সন্ত্রাসী সংগঠন ‘আব্বু বাহিনী’র সদস্যের বাড়ি থেকে পুলিশ আজ বৃহস্পতিবার ভোরে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে। বাগমারা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর আলম জানান, আগেই গ্রেপ্তার হওয়া আব্বু বাহিনীর সদস্য মজনুর রহমানের জবানবন্দি অনুযায়ী আজ ভোর রাতে পুনরায় তাঁকে নিয়ে বাগমারার রায়পুর গ্রামে তাঁর নিজ বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে মজনুর বাড়ির টয়লেটের পাশ থেকে মাটি খুঁড়ে একটি বিদেশি রিভলবার ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়।থানার উপপরিদর্শক (এসআই) রফিক উদ্দিন জানান, ১৭ জানুয়ারি আব্বু বাহিনীর দুই সদস্য মজনুর রহমান ও শাহিনকে আটক করা হয়। তাঁরা আগ্নেয়াস্ত্র থাকার কথা স্বীকার করলে র্যাব ও পুলিশ অভিযান চালিয়েও সেগুলো উদ্ধার করতে পারেনি। তাঁদের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে মজনুর জবানবন্দি অনুযায়ী এসব অস্ত্র উদ্ধার করা হয়। এ ব্যাপারে তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হবে।