বাগমারায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভার বিশুপাড়ায় জমি দখলকে কেন্দ্র করে আজ শুক্রবার সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিশুপাড়া গ্রামের আবদুল গাফফার আজ সকালে একটি বিবদমান জমিতে কাজ করতে যান। এ সময় প্রতিপক্ষ একই গ্রামের আবদুর রশিদ ও খোরশেদ আলম তাঁকে বাধা দেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়লে কমপক্ষে ১৫ জন আহত হয়। আহতদের পাঁচজনকে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, থানায় এখন পর্যন্ত কেউ আসেনি।