বাগমারায় ফারুক হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শিবির ক্যাডার আবদুর রাজ্জাককে (২৫) আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে বাগমারা থেকে গ্রেপ্তার করেছে। বাগমারা থানার উপসহকারী পরিদর্শক (এএসআই) আনিসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আবদুর রাজ্জাকের বাড়ি নন্দনপুর গ্রামে অভিযান চালায়। তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আবদুর রাজ্জাক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামি শিক্ষা বিভাগের শেষ বর্ষের ছাত্র এবং ইসলামী ছাত্রশিবিরের সক্রিয় কর্মী। ফারুক হত্যাকাণ্ডের পর থেকেই তিনি পলাতক ছিলেন। তাঁকে রাজশাহী মহানগরের মতিহার থানায় সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।