বাগমারায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় আজ বৃহস্পতিবার সকালে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত ও দুই ব্যক্তি আহত হয়েছেন। নিহত যুবকের নাম রিপন (১৭)। আহত ব্যক্তিরা হলেন শাহিন (২২) ও গিয়াস (৩০)। হতাহত সবাই উপজেলার চানপাড়া গ্রামের বাসিন্দা। আহত ব্যক্তিদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ১০টার দিকে ইটবোঝাই একটি ভটভটি (স্থানীয় নাম ট্রলি) চানপাড়া থেকে বাগমারা যাচ্ছিল। ভটভটিটি দেউলিয়া রানী রিভার ভিউ হাইস্কুলের সামনে পৌঁছালে তার সামনের চাকা ফেটে রাস্তার পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় রিপন ইট চাপা পড়ে মারা যান এবং শাহিন ও গিয়াস আহত হন।