বাগাই এখনো আশায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিপক্ষের ৭ উইকেটে ৩৩২ রানের জবাবে ১২২ রানে অলআউট। ২১০ রানের হার, যা রানের হিসাবে বিশ্বকাপের ইতিহাসের সপ্তম বৃহত্তম হারের রেকর্ড। আত্মপক্ষ সমর্থন করা ছাড়া কানাডার অধিনায়ক আশিস বাগাইয়ের আর কী বা করতে পারতেন!কানাডার অধিনায়ক আশাবাদী মানুষ। বড় স্বপ্ন দেখে বিশ্বকাপে এসে প্রথম ম্যাচেই হেরে যাওয়ায় মুষড়ে পড়ার পাত্র তিনি নন। তাই বিশাল এই হার থেকেও তিনি খুঁজে ফিরছেন ইতিবাচক দিক; যাকে পুঁজি করে প্রত্যাশায় তাকাচ্ছেন সামনের দিকে।বিশ্বকাপে কানাডা মানেই অঘটনঘটনপটীয়সী। এবারও তারা বিশ্বকাপ খেলতে এসেছে অঘটন ঘটানোর স্বপ্ন নিয়ে। এই স্বপ্নের কথাটা তারা বারবার বলেও দিয়েছে। প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে অলআউট হয়েছিল মাত্র ১১২ রানে। ১ উইকেট হারিয়ে মাত্র ১৯.২ ওভারেই বাংলাদেশ পৌঁছে যায় লক্ষ্যে। ওই ম্যাচের পরও আশার গানই শুনিয়েছিলেন বাগাই। মনে করিয়ে দিয়েছিলেন বাংলাদেশকে ২০০৩ বিশ্বকাপে হারানোর কথা। ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে জমিয়ে লড়াই করে নিজেদের প্রতিশ্রুতির প্রমাণও দিয়েছিলেন।কিন্তু বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই স্রেফ উড়ে গেল খড়কুটোর মতো। বাগাইয়ের ইঙ্গিতে পরিষ্কার, প্রতিপক্ষ দলটি টুর্নামেন্টের অন্যতম ফেবারিট। কুমার সাঙ্গাকারার দলটির সঙ্গে লড়াই করে তাঁদের সেই সাধ্য কোথায়! সেই লড়াই করতে না পারায় কানাডার অধিনায়কের হতাশা আছে। তবে একটা তৃপ্তি, শুরুটা তাঁরা করেছিলেন ভালো। ম্যাচ শেষে বাগাই বলেছেন, ‘ম্যাচটা সব সময়ই কঠিন ছিল। আমরা শুরুটা ভালোই করেছিলাম। প্রথম ২৫ ওভারে তাদের ওভার প্রতি ৫ রানের নিচে বেঁধে রেখেছিলাম। কিন্তু দুজন বিশ্বমানের ব্যাটসম্যান আমাদের কাছ থেকে ম্যাচটা কেড়ে নিয়ে গেছে।’দুই দলের ক্রিকেটীয় সামর্থ্যের আকাশ-পাতাল ফারাক তো আছেই, বিশাল এই হারের পেছনে বাগাই কারণ খুঁজে পেয়েছেন আরও একটি। হাম্বানটোটার আবহাওয়া ছিল অন্য রকম। বাগাই বলেছেন, ‘এখানকার আবহাওয়াটা একটু আলাদা। এতে আমাদের আমরা পানি শূন্যতা অনুভব করেছি এবং পেশি সংকুচিত হয়ে আসছিল।’জিম্বাবুয়ের বিপক্ষে কানাডার দ্বিতীয় ম্যাচ ২৮ ফেব্রুয়ারি, নাগপুরে। এই এক সপ্তাহে শরীরটাকে আবার চাঙা করে তুলতে পারবেন বলেই বিশ্বাস কানাডার অধিনায়ক বাগাইয়ের, ‘এ থেকে আরোগ্য পেতে আমাদের সাত দিন হাতে আছে।’ আবহাওয়া কষ্ট দিলেও হাম্বানটোটার সুযোগ-সুবিধা এবং দর্শকের স্বতঃস্ফূর্ত আচরণে মুগ্ধ ভারতীয় বংশোদ্ভূত বাগাই, ‘এখানকার সুযোগ-সুবিধা ও দর্শকেরা সত্যিই দারুণ।’ ওয়েবসাইট।