বাগেরহাটে কারাবন্দীদের মধ্যে আম বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটে জেলা কারাগারের বন্দীদের মধ্যে মৌসুমি ফল আম বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকালে কারাভ্যন্তরে ছয় শতাধিক বন্দীর মধ্যে আম বিতরণ করেন জেল সুপার মো. ইকবাল হোসেন। জেল সুপার জানান, শুক্রবার ৬০১ জন হাজতি ও কয়েদির প্রত্যেককে একটি করে আম বিতরণ করা হয়। বন্দীরা যাতে মৌসুমি ফল থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে জাতীয় ফল কাঁঠাল বন্দীদের মধ্যে বিতরণ করা হবে বলে তিনি উল্লে¬খ করেন। এ সময় জেলের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস।