বাগেরহাটে কুমিরের আক্রমণে নারী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটে হজরত খান জাহান আলীর (র.) মাজারে দিঘির কুমিরের আক্রমণে মরিয়ম বেগম (৪০) নামে একজন নারী মারা গেছেন। আজ রোববার ভোরে দিঘির পশ্চিম পাড়ে শাহাদাত ফকিরের বাড়ির ঘাটে এ ঘটনা ঘটে।বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক হারুন অর রশিদ জানান, নিহত মরিয়ম বেগম বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের নোনাডাঙ্গা গ্রামের আয়ুব আলীর মেয়ে। তিনি মাজারের একজন ভক্ত এবং প্রায়ই মাজারে আসতেন।মাজারের একজন খাদেম মোস্তফা ফকির জানান, মরিয়ম গতকাল রাতে শাহাদাত ফকিরের বাড়িতে অতিথিকক্ষে ঘুমিয়ে ছিলেন। আজ ভোর পাঁচটার দিকে তিনি ঘুম থেকে উঠে দিঘির ঘাটে হাত-মুখ ধুতে যান। এ সময় আকস্মিকভাবে দুটি কুমির দুই দিক থেকে তাঁকে আক্রমণ করে। এ সময় চিত্কার শুনে কয়েকজন লোক ছুটে এলেও মরিয়মকে উদ্ধার করতে পারেননি। পরে সকাল নয়টার দিকে ঘাটের নিকটে একটি কচুরির ঝোপের ভেতর থেকে পুলিশ লাশ উদ্ধার করে।