বাগেরহাটে চারটি ক্লিনিককে ৬২ হাজার টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালত আজ মঙ্গলবার বাগেরহাট শহরের চারটি বেসরকারি ক্লিনিককে মোট ৬২ হাজার টাকা জরিমানা করেছে। সার্বক্ষণিক চিকিত্সক ও নার্স না থাকায় এবং অপারেশন থিয়েটারসহ ক্লিনিকের সর্বত্র অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশ থাকার অভিযোগে এই জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী বাগেরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভ্রাম্যমাণ আদালত শওকত ক্লিনিক অ্যান্ড ডায়োগনস্টিক সেন্টারকে ৫০ হাজার, সেবা ক্লিনিককে ১০ হাজার, উডল্যান্ড সার্জিক্যাল ক্লিনিক ও ডক্টরস ক্লিনিককে এক হাজার টাকা করে জরিমানা করেছেন।