বাগেরহাটে জেলা জামায়াতের আমিরসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মশিউর রহমান খানসহ (৫০) তিনজনকে গতকাল শনিবার রাতে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাঁদের বাগেরহাট মডেল থানায় রাখা হয়েছে।গ্রেপ্তার হওয়া অপর দুজন হলেন জামায়াতের কর্মী এহসানুল কবির (৩৫) ও এমদাদুল শেখ (৩০)। বাগেরহাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু জিহাদ ফখরুল খান আজ সকালে প্রথম আলো অনলাইনকে বলেন, ‘বাগেরহাটে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সফরকালে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানো হতে পারে—এমন গোপন তথ্যের ভিত্তিতে এ তিনজনকে তাঁদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।’এদিকে আজ দুপুরে বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সমাবেশের আগে জামায়াত নেতাদের গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাগেরহাট জেলা বিএনপি ও জামায়াতের নেতারা। তাঁরা খালেদা জিয়া বাগেরহাটে আসার আগেই গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মুক্তি দাবি করেছেন।