বাগেরহাটে টেম্পো ভাঙচুর, চালককে মারধর
বিএনপি-জামায়াতের ডাকা হরতালে আজ বৃহস্পতিবার বাগেরহাটে দুটি টেম্পো ভাঙচুর করেছেন জামায়াত-শিবিরের সমর্থকেরা। এ সময় তাঁরা টেম্পোচালক বাবুল হাওলাদারকে (২৪) মারধর করেন। আজ বকুলতলা এলাকার বাগেরহাট-খুলনা সড়কে এ ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে পিকেটাররা বকুলতলা এলাকার বাগেরহাট-খুলনা সড়কে দুটি টেম্পো ভাঙচুর করে। এ সময় তারা টেম্পোচালক বাবুল হাওলাদারকে মারধরও করে। চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ছাড়া গাছের গুঁড়ি ফেলে ঢাকা-মাওয়া মহাসড়কের বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাঁঠালতলা মোড়, শ্যামবাগান ও কাটাখালী মোড় সড়ক অবরোধ করেছে পিকেটাররা।এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগেরহাটের পুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে।এদিকে হরতালের প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল করেছেন ১৪ দলের নেতা-কর্মীরা।