বাগেরহাটে দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় পিকআপের চালকসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন জেলা পুলিশের বিশেষ শাখার এক সহকারী উপপরিদর্শক (এএসআই) শরীফুল ইসলাম (৩২)।আজ বৃহস্পতিবার সকালে বাগেরহাট-খুলনা সড়কের সোনাতলা এলাকায় এবং গতকাল বুধবার রাতে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চাঁদেরহাট নামক স্থানে এ দুর্ঘটনা দুটি ঘটে। পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে।নিহত ব্যক্তিরা হলেন পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বটকাজল গ্রামের মোহম্মদ মঈন উদ্দিন (৪৫) এবং গোপালগঞ্জের করপাড়া এলাকার পিকআপের চালক লিটন বাশার (৩৫)।বাগেরহাট সদর থানার উপপরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান জানান, আজ বাগেরহাট-খুলনা সড়কে শহরের সোনাতলা এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী মঈন উদ্দিন ঘটনাস্থলেই নিহত এবং মোটরসাইকেলচালক এএসআই শরীফুল ইসলাম গুরুতর আহত হন। বাসটিকে আটক করা হয়েছে।মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম জানান, গতকাল রাত সাড়ে আটটার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের চাঁদের হাট নামক স্থানে খুলনা থেকে গোপালগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা একটি পিকআপের সঙ্গে খুলনাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক লিটন ঘটনাস্থলেই নিহত হন।