বাগেরহাটে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট শহরের নাগের বাজার এলাকায় আজ বুধবার সকালে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।নিহতরা হলো মিতা রানি সাহা (৯) ও লক্ষ্মী রানি সাহা (৫)। তারা ওই এলাকার লেক কলোনির হোটেল ব্যবসায়ী কালা চাঁদ সাহার মেয়ে। মিতা শহরের আমলাপাড়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিল।নিহত মিতা ও লক্ষ্মীর বড় বোন লিমা রানি সাহা (১৪) জানায়, বেলা ১১টার দিকে সে তার ছোট দুই বোনকে গোসল করিয়ে ঘরে ঘুমিয়ে থাকতে বলে নিজে গোছল করতে যায়। গোসল শেষে ফিরে এসে দুই বোনকে ঘরে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। একপর্যায়ে প্রতিবেশী লোকজনের কথামতো পার্শ্ববর্তী মহিতোষ দাসের বাড়ির পুকুরে তল্লাশি করা হয়। একপর্যায়ে পুকুর থেকে দুই বোনের লাশ উদ্ধার করা হয়।দুপুরে বাগেরহাট কেন্দ্রীয় মহাশ্মশানে তাদের সমাধিস্থ করা হয়।বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম জানান, পরিবারের কোনো আপত্তি না থাকায় প্রশাসনের অনুমতি নিয়ে লাশ সৎকারের ব্যবস্থা করা হয়েছে।