বাগেরহাটে বজ্রপাতে তিন নারীসহ চারজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটে বজ্রপাতে তিনজন নারীসহ চারজন নিহত হয়েছেন। গতকাল রোববার বিকেলে ও সন্ধ্যায় জেলার রামপাল ও কচুয়া উপজেলায় বজ্রপাতের এ ঘটনাগুলো ঘটে। নিহতরা হলেন রামপাল উপজেলার মানিকনগর গ্রামের ফাতেমা বেগম (৩২), কুমলাই কদমতলা গ্রামের কুলসুমা বেগম (২২) ও চাকশ্রী গ্রামের রাবেয়া বেগম (৩৩) এবং কচুয়া উপজেলার টেংরাখালী গ্রামের ইউনুস হাজরা (৬০)।রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাম প্রসাদ ভক্ত জানান, রোববার সন্ধ্যায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সঙ্গে হঠাত্ বজ্রপাতে রামপাল উপজেলার বিভিন্ন গ্রামে তিনজন নারী নিহত হন। তাঁরা তখন তাঁদের বাড়ির উঠানে কাজ করছিলেন।কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) সুনিল কুমার দত্ত জানান, একই দিন বিকেলে ইউনুস হাজরা মাঠে ঘাস কাটতে গেলে হঠাত্ বজ্রপাতে নিহত হন।