বাগেরহাটে বাস উল্টে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত ও ১০ জন আহত হয়েছে। আজ শুক্রবার দুপুরে বাগেরহাট-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার মাদ্রাসাঘাট এলাকায় রূপসী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।নিহত ওই যাত্রীর নাম শেখ আবদুস সালাম (৩০)। আহতদের মোল্লাহাট ও ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাগেরহাট মহাসড়ক পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাসচালক পালিয়ে গেছে।