বাগেরহাটে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৬, আহত ৩০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটে আমবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আজ বুধবার ভোরে ১৬ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে। ভোর সাড়ে চারটার দিকে জেলার মোল্লাহাট উপজেলার মাদ্রাসাঘাট এলাকার খুলনা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম জানান, ঢাকা থেকে মংলাগামী মেঘনা পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মাদ্রাসাঘাট এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। তিনি জানান, নিহতদের মধ্যে একটি শিশু, তিনজন নারী, ট্রাকের চালক ও চালকের সহকারী আছেন। তাত্ক্ষণিকভাবে নিহতদের সবার পরিচয় পাওয়া যায়নি।