বাগেরহাটে বাস পুকুরে পড়ে শিশু ও নারী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল বাজারে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে একজন শিশু ও একজন নারী নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। আজ রোববার বিকেল সাড়ে ৪টার দিকে বাগেরহাট-পিরোজপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।নিহতদের মধ্যে একজন নারী ও একজন শিশু। নিহত নারীর পরিচয় জানা যায়নি। নিহত শিশুর নাম আরিফ হাওলাদার (৭)। আহতদের মধ্যে ১২ জনকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। বাসযাত্রী আব্দুর রশীদ জানান, যাত্রীদের নিয়ে বাসটি পিরোজপুর থেকে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হয়। বাস চালক মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তার মোড় ঘোরেন। এ সময় চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলেন এবং বাসটি পাশের পুকুরে পড়ে যায়।