বাগেরহাটে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিল জেলা পরিষদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট জেলার নয়টি উপজেলা থেকে ২০০৯ সালের মাধ্যমিক, দাখিল, উচ্চমাধ্যমিক ও আলিম পরীক্ষায় উত্তীর্ণ ৩২১ জন জিপিএ-৫ পাওয়া দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে নয় লাখ ৮১ হাজার ৩০০ টাকার এককালীন বৃত্তি দিয়েছে বাগেরহাট জেলা পরিষদ।জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে ২২ জুলাই বিকেলে পরিষদের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই বৃত্তির অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সাংসদ মীর শওকাত আলী।বাগেরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী রবীন্দ্রনাথ শর্মা জানান, বৃত্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছে ২০০৯ সালের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ১৪৬ জন, দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ১১২ জন, উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ৪৪ জন এবং আলিম পরীক্ষায় উত্তীর্ণ নয়জন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী। মাধ্যমিক ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সাড়ে তিন হাজার থেকে দুই হাজার ৮০০ টাকা এবং উচ্চমাধ্যমিক ও আলিম পরীক্ষায় উত্তীর্ণদের চার হাজার ৪০০ থেকে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত এককালীন বৃত্তি দেওয়া হয়েছে।বাগেরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী রবীন্দ্রনাথ শর্মার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আকরাম হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মুজিবর রহমান, সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মো. আবদুল ওয়াদুদ।