বাগেরহাটে যুবককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার কুলিয়া গ্রামে গতকাল সোমবার রাত সাড়ে দশটার দিকে নজরুল ইসলাম ওরফে টিটো নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে টিটোর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।নিহত টিটোর বাবা আবদুল মান্নান শেখ বলেছেন, পূর্বশত্রুতার জের ধরে তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে।মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ আলম প্রথম আলোকে জানান, পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে নজরুলের ঘাড়ে আঘাত করা হয়েছে।এলাকাবাসী জানায়, নিহত নজরুল পেশায় একজন দর্জি ছিলেন।