বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ফকিরহাটের কাকডাঙা মোড়ে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন বিল্লাল হোসেন চৌধুরী ও রফিকুল শেখ। বিল্লালের বাড়ি খুলনা শহরের বানরগাতি এলাকায়। রফিকুলের বাড়ি বাগেরহাটের যাত্রাপুর থানার বাদখালী গ্রামে।প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকালে বিল্লাল ও রফিকুল মাদ্রাসাঘাট থেকে খুলনা-ঢাকা মহাসড়ক দিয়ে ফকিরহাট যাচ্ছিলেন। কাকডাঙা মোড়ে পৌঁছালে পারাপার পরিবহনের একটি বাস তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। বিল্লাল হোসেনের মামা ওলিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।