বাগেরহাটে স্কুল পর্যায়ে ৪১০ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের নয়টি উপজেলায় এবার এসএসসি পরীক্ষায় ৪১০ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে বাগেরহাট শহরের সরকারি বালক উচ্চবিদ্যালয় থেকে ৫১ জন, বালিকা উচ্চবিদ্যালয় ৪৬ জন, মংলা উপজেলার সেন্ট পলস উচ্চবিদ্যালয় ৩৭ জন, মংলা বন্দর মাধ্যমিক বিদ্যালয় ২৩ জন এবং মোল্লাহাট উপজেলার ওয়াজেদ মেমোরিয়াল পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। জেলার সদর উপজেলায় ৪১ জন, চিতলমারী ২৬ জন, রামপাল ৩৮ জন, মোরেলগঞ্জ ২৩ জন, ফকিরহাট ৩৪ জন, মোল্লাহাট ২৫ জন, শরণখোলা ১০ জন এবং কচুয়া থেকে ১৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।বাগেরহাটে সেরা সরকারি বালক উচ্চবিদ্যালয়: জেলার সেরা ১০ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে সরকারি বালক উচ্চবিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানটি ৬৯ দশমিক ৬৩ পয়েন্ট পেয়ে তালিকার শীর্ষে রয়েছে।অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো যথাক্রমে বাগেরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, মংলা বন্দর মাধ্যমিক বিদ্যালয়, ফকিরহাটের হাজী আবদুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়, মংলার সেন্ট পলস উচ্চবিদ্যালয়, কচুয়ার মোবায়দুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়, বাগেরহাট শহরের আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, রামপালের শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়, সদর উপজেলার চিরুলিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি বিএম মাধ্যমিক বিদ্যালয়।