বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা-মাওয়া মহাসড়কে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার জয়ডিহি এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন গোপালগঞ্জের গোপিনাথপুর গ্রামের এরশাদ আলী (৩০), একই জেলার কাশিয়ানী উপজেলার দক্ষিণ কোকরা গ্রামের মোল্যা শহীদুল ইসলাম (৩২) ও পিকআপ ভ্যানের চালক খুলনার সোনাডাঙ্গা এলাকার নাসির খান (৩৫)। নিহত এরশাদ ও শহীদুল সবজি ব্যবসায়ীমোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম জানান, খুলনা থেকে গোপালগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা সবজিবাহী একটি পিকআপ ভ্যান আজ সকাল পৌনে ছয়টার দিকে ওই এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ওই পিকআপে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান। নিহত ব্যক্তিদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।