বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা-বাগেরহাট সড়কের ষাটগম্বুজ মসজিদের পাশে আজ শুক্রবার সড়ক দুর্ঘটনায় অন্তত দুজন নিহত ও ২৫ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সোয়া ১০টার দিকে বাগেরহাটগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন নারী (৬০) ও একজন পুরুষ (৩৫)। তাঁদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের বাগেরহাট সদর ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।স্থানীয় ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহতদের মধ্যে কয়েকজনকে বাগেরহাট সদর হাসপাতাল ও কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।