বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩, আহত ৭০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাট-পিরোজপুর সড়কের ফতেপুর শিমূলতলা এলাকায় আজ মঙ্গলবার সকালে বাস দুর্ঘটনায় মা-মেয়েসহ তিনজন নিহত এবং অন্তত ৭০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল এবং বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পরে গুরুতর আহত সাতজনকে উন্নত চিকিত্সার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতেরা হলেন, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পিসি বারইখালী গ্রামের আজাহার হাওলাদারের স্ত্রী কুলসুম বেগম (২৮), তাঁর দেড় বছর বয়সী শিশুকন্যা সনিয়া আক্তার এবং মংলা উপজেলার বাজিকর খণ্ড গ্রামের আবদুস সালাম (৪৫)।বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম জানান, বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি আজ সকাল সাড়ে নয়টার দিকে শিমূলতলায় দুর্ঘটনায় পড়ে। এতে এই হতাহতের ঘটনা ঘটে।