বাগড়া প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বগুড়ার শেরপুরে বাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ মার্চ বিকেলে স্কুলের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আবদুল মান্নানের সভাপতিত্বে পুরস্কার রিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার বিশ্বজিত্ কুমার সাহা। বিশেষ অতিথির বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্তমর্তা (ওসি) আমিরুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আখতারুজ্জামান, কফিল উদ্দিন সরকার, হাবিবুর রহমান, মোস্তাফিজার রহমান, হাবিবুর রহমান, জুলফিকার আলী, আবদুল হামিদ, কামাল হোসেন, লক্ষ্মণ সাহা, ইকবাল হোসেন দুলাল, আবু বক্কর সিদ্দিক, সিরাজুল ইসলাম প্রমুখ। ছাত্র ও যুবসমাজের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল: মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে শেরপুর উপজেলার ঝাঁজর গ্রামে ছাত্র ও যুবসমাজের উদ্যোগে ১২ মার্চ বিকেলে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা বিলনথার প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণেন আগে এক আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন তাজুল ইসলাম খান, মোস্তাফিজার রহমান, আবু বক্কর সিদ্দিক, শামিম হাসান, জাকারিয়া খান, ফরিদ মাসুদ, নূরে আলম, আ. সাত্তার, রেজাউল করিম, রফিকুল ইসলাম, মনিরুজ্জামান, সিরাজুল ইসলাম, আফাজ উদ্দিন, নাজমুল হাসান, আবদুল্লাহ আল মামুন, হেলাল উদ্দিন, মশিউর রহমান, মামুনুর রশিদ, সাইফুল ইসলাম প্রমুখ।