বাঘ না থাকলে সুন্দরবন রক্ষা করা যেত না: হাছান মাহমুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, মানবজাতির অস্তিত্বের স্বার্থে প্রাণীকূল রক্ষা করা প্রয়োজন। আর এ জন্যই বাঘ সংরক্ষণ করা জরুরি। ‘বাঘ সুন্দরবনের ঐতিহ্য’ উল্লেখ করে তিনি বলেন, বাঘ না থাকলে সুন্দরবন রক্ষা করা কঠিন হতো। ‘বিশ্ব বাঘ দিবস-২০১০’ উপলক্ষে আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে মিলনায়তনে বন অধিদপ্তর আয়োজিত এক আলোচনা সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। খবর বাসসের।প্রতিমন্ত্রী বলেন, বিশ্বে বর্তমানে প্রায় তিন হাজার ২০০টি বাঘ রয়েছে। এর মধ্যে সুন্দরবনে রয়েছে ৪৪০টির মতো।সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তম আশ্চর্যের মধ্যে আনার লক্ষ্যে হাছান মাহমুদ ব্যাপক হারে ভোট দেওয়ার জন্য দেশের জনগণের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আগামী বছরের ১১ নভেম্বর প্রাকৃতিক সপ্তম আশ্চর্য নির্বাচন করা হবে। এ জন্য আগামী বছরের ১০ নভেম্বর পর্যন্ত ভোট দেওয়া যাবে। তিনি বলেন, সুন্দরবনের পক্ষে ভোট দেওয়ার জন্য ঢাকা ও চট্টগ্রামে ভ্রাম্যমাণ ভোটকেন্দ্র চালু করা হবে।