বাঘ বাঁচাতে অমিতাভের আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের বাঘ বাঁচানোর আহ্বান জানিয়েছেন বলিউড তারকা অমিতাভ বচ্চন। দিনে দিনে যে হারে বাঘের সংখ্যা কমছে তাতে তিনি শঙ্কিত। আজ রোববার বাঘ বাঁচানোর আন্দোলন আরও জোরদার করতে তিনি বলিউড তারকাদের প্রতি আহ্বান জানান। অমিতাভ বচ্চন বলেছেন, পৃথিবীতে এখন যত বাঘ বেঁচে আছে তার অর্ধেকই রয়েছে ভারতে। এদের বাঁচাতে হবে আমাদের। অমিতাভ বচ্চন ভারতের ‘সেভ দ্য টাইগার আন্দোলন’-এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।