বাঘ রক্ষায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার ও অন্যান্য বিপন্ন প্রাণী রক্ষায় বিশেষ বাহিনী গঠন করছে সরকার। ৩০০ সদস্যের নতুন এই বাহিনীর নাম ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল। সুন্দরবন ও এর আশপাশের এলাকায় মোতায়েন করা হবে এই বাহিনী। পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বিবিসিকে এ কথা জানিয়েছেন। সম্প্রতি সুন্দরবনসংলগ্ন এলাকায় কয়েকটি বাঘের চামড়া, মাথার খুলি ও বিপুল পরিমাণ হাড় উদ্ধারের পর এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। সুন্দরবন এলাকায় এখন বাঘের সংখ্যা প্রায় ৪০০।  বিবিসি