বাঘ শিকারিকে দেখামাত্র গুলির নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মহারাষ্ট্র রাজ্যের সরকার বাঘ শিকারিকে দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছে। অবৈধ শিকারিদের হাতে সংরক্ষিত বনে নির্বিচারে বাঘ নিধন রোধে রাজ্য সরকারের বনমন্ত্রী পাতাংরাও কাদাম এ নির্দেশ দেন। আজ বুধবার এনডিটিভিতে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।মহারাষ্ট্রের সংরক্ষিত বনে সম্প্রতি দুটি বাঘ হত্যা করা হয়। এ ঘটনায় সরকার আরও বাঘ নিধন হওয়ার আশঙ্কায় এ সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে। বনমন্ত্রী বলেন, রাজ্যের চারটি সংরক্ষিত বন তাদোবা, পেঞ্চ, মেলঘাট ও সাহইয়ার্দির নিরাপত্তা জোরদারে আরও ৫২৩ জন নতুন রক্ষী নিয়োগ করা হবে।বাঘ শিকারের ব্যাপারে অবশ্য বন দপ্তর এক সপ্তাহ আগেই গোপন সূত্রে জানতে পেরেছিল, রাজ্যে সংরক্ষিত বন থেকে ২৫টি বাঘ শিকারের জন্য মধ্য প্রদেশের শিকারিদের ৪০ লাখ রুপি আগাম দেওয়া হয়েছে।