বাঘাইছড়ি থেকে ১৪৪ ধারা প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রসাশন ১৪৪ ধারা প্রত্যাহারের ঘোষণা দেয়।বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বশিরুল হক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে আজ দুপুরে বাঘাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে বাঙালি ও আদিবাসীদের মধ্যে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সভায় বাঙালি ও আদিবাসী উভয় পক্ষই জানায়, এখানকার পরিস্থিতি এখন অনেক শান্ত। তাই ১৪৪ ধারা রাখার কোনো প্রয়োজন নেই। এরপর প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।