বাঘাইছড়ি পৌর নির্বাচনে ভোট গ্রহণ চলছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির বাঘাইছড়িতে প্রথম পৌর নির্বাচন শান্তিপূর্ণভাবে চলছে। আজ রোববার সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, আজ নয়টি কেন্দ্রে ভোট গ্রহণ চলবে। পৌরসভার মোট ভোটারসংখ্যা আট হাজার ৫১৫ জন। নির্বাচনে মেয়র পদে লড়ছেন চারজন প্রার্থী। এ ছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন ও সাধারণ কাউন্সিলর পদে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া বিজিবি ও ডিবি পুলিশের টহল রয়েছে।