বাঘাইছড়িতে চলছে অনির্দিষ্টকালের সড়ক ও নৌপথ অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় সাধারণ বাঙালি ও মোটরসাইকেল চালক সমিতি আজ শনিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক ও নৌপথে অবরোধ কর্মসূচি শুরু করেছে।গত বুধবার ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ডাকা সড়ক ও নৌপথ অবরোধের সময় উপজেলায় মোহাম্মদ জুয়েল নামের এক মোটরসাইকেলের চালককে মারধর এবং তাঁর মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। ওই ঘটনার প্রতিবাদের এ অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়।অবরোধের কারণে উপজেলার সড়ক ও নৌপথে কোনো যান চলাচল করছে না।উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ বশিরুল হক ভূঁইয়া জানান, তিনি আজ রাঙামাটি থেকে বাঘাইছড়িতে যাচ্ছেন। সেখানে গিয়ে মীমাংসার উদ্যোগ নেবেন।বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নইম উদ্দিন জানান, অবরোধ শান্তিপূর্ণভাবে হচ্ছে। এখন পর্যন্ত কোথায় কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি।