বাঘাইছড়িতে চুক্তির পক্ষে-বিপক্ষে বন্দুকযুদ্ধে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নে ভূয়োছড়া গ্রামে সন্ত্রাসীদের গুলিতে রিতেশ দেওয়ান ওরফে নিলয় (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পার্বত্য চট্টগ্রাম চুক্তির পক্ষের লোক বলে জানা গেছে। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে। নিরাপত্তা বাহিনী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে সাতটার দিকে ভূয়োছড়া গ্রামে চুক্তির পক্ষের ৩০-৪০ জনের একটি দল অবস্থান করছিল। টের পেয়ে চুক্তির বিপক্ষের ২০-৩০ জনের একটি দল তাদের ঘেরাও করে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময় শুরু হয়। দেড় ঘণ্টা ধরে চলা ওই বন্দুকযুদ্ধে রিতেশ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ছাড়া গুলিবিনিময়ে আরও একজন নিহত হয়েছে বলে জানা গেছে।ভূয়োছড়া গ্রামের কার্বারী দীপন চাকমা বলেন, সকালের দিকে চুক্তির পক্ষের লোকজনের ওপর হামলা করা হয়। তারাও পাল্টা হামলা চালালে প্রায় দেড় ঘণ্টা লড়াই চলাকালে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে।ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘাইছড়ি থানার উপপরিদর্শক (এসআই) ওয়াহিদুজ্জামান বলেন, ‘চুক্তির পক্ষে-বিপক্ষের লোকজনের মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে। এলাকাটি দূরে হওয়ায় আমরা যেতে পারিনি। শুনেছি চুক্তির পক্ষের দুজন মারা গেছেন।’