বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার তালুকদারপাড়া গ্রামে বন্দুকধারী সন্ত্রাসীদের গুলিতে সোহেল চাকমা (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।আজ রোববার বিকেল চারটার দিকে মোটরসাইকেলে করে বন্দুকধারী দুই সন্ত্রাসী এসে সোহেলকে গুলি করে পালিয়ে যায়। এতে সোহেল ঘটনাস্থলেই মারা যান। তাঁর বাড়ি ওই উপজেলারই তুলভান গ্রামে।প্রাথমিক সূত্রের জানা যায়, সোহেল এম এল লারমা গ্রুপের কর্মী ছিলেন।বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি থানার উপপরিদর্শক (এসআই) ওয়াহিদুজ্জামান।