বাঘাইছড়িতে ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একই স্থানে সমাবেশ ডাকা নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে উত্তেজনা দেখা দেওয়ায় রাঙামাটির বাঘাইছড়িতে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বলবত্ থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বশিরুল হক ভূঁইয়া। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ ও বিএনপি পৃথক কর্মসূচিতে আজ বুধবার উপজেলা মাঠে সমাবেশের ডাক দেয়। এ অবস্থায় অপ্রীতিকর ঘটনা রোধে প্রশাসন উপজেলা সদরে সকাল-সন্ধ্যা ১৪৪ ধারা জারি করেছে। সকাল থেকে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। জানা গেছে, দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিএনপি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দেয়। অপরদিকে আওয়ামী লীগও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে একই স্থানে সমাবেশের ডাক দেয়। গতকাল মঙ্গলবার উত্তেজনা প্রশমনে এবং একই সময়ে কর্মসূচি না দিতে আওয়ামী লীগ ও বিএনপির নেতাদের সঙ্গে আলোচনায় বসে প্রশাসন। কিন্তু রাত ১২টা পর্যন্ত ত্রিপক্ষীয় বৈঠকের পরও কর্মসূচি পালনে দুই দলই অনড় থাকে। এ অবস্থায় প্রশাসন বাঘাইছড়ি উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করে।