বাঘাইছড়িতে ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সদর চৌমুহনী এলাকায় আজ বুধবার ১৪৪ ধারা জারি করা হয়েছে। বিএনপির বিবদমান দুই পক্ষ একই স্থানে সমাবেশ ডাকায় প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। এ আদেশ আজ রাত ১০টা পর্যন্ত বলবত্ থাকবে। বেলা দুইটায় ১৪৪ ধারা জারি করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিবদমান দুটি পক্ষ সদর চৌমুহনীতে দলের কার্যালয়ের সামনে সমাবেশের ডাক দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। উত্তেজনা প্রশমনে প্রশাসন দুই পক্ষের সঙ্গে সমঝোতার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ রেহান উদ্দিন প্রথম আলো ডটকমকে জানান, বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এই সময়ে চৌমুহনীসহ আশপাশের এলাকায় সব ধরনের মিছিল-মিটিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।