বাঘাইহাটের ঘটনার জন্য সেনাবাহিনীকে অভিযুক্ত করল আদিবাসীরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির বাঘাইহাটের সাম্প্রতিক সহিংস ঘটনাবলির জন্য সেনাবাহিনীকে অভিযুক্ত করল সাজেক ইউনিয়ন থেকে আসা আদিবাসীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আদিবাসীরা জানায়, সেনাবাহিনীর প্রত্যক্ষ মদদে বাঙালিরা তাদের ওপর হামলা করেছে। সাজেক ভূমি রক্ষা কমিটি ও সাজেক নারী সমাজের প্রতিনিধিরা সংবাদ সম্মেলনে বাঘাইহাটের সাম্প্রতিক ঘটনার বর্ণনা দেন।সংবাদ সম্মেলনে সাজেক ভূমি রক্ষা কমিটির আহ্বায়ক জ্ঞানেন্দু চাকমা, নিরুপা চাকমা, স্নেহকুমার চাকমাসহ সাজেক থেকে আসা ১৫ জন আদিবাসী ও বিভিন্ন মিডিয়া কর্মী উপস্থিত ছিলেন।সম্মেলনে আদিবাসীরা প্রধানমন্ত্রীর কাছে সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত প্রত্যেক আদিবাসী পরিবারের জন্য কমপক্ষে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ এবং ১৯ ও ২০ ফেব্রুয়ারির হামলায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি দেওয়ার দাবি জানায়।