বাঘায় ১৪৪ ধারা জারি, ছাত্রলীগের সভা পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করায় রাজশাহীর বাঘা উপজেলা ছাত্রলীগের ডাকা বর্ধিত সভা হয়নি। আজ বুধবার বেলা একটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১৪৪ ধারা বলবত্ থাকবে।বাঘা থানার ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান ওরফে রবি বলেন, তাঁরা বাঘা ডাকবাংলোয় বর্ধিত সভা আহ্বান করে গত পরশুদিন অনুমতি নিয়েছেন। দুপুর ১২টা থেকে বর্ধিত সভা হওয়ার কথা ছিল। এর আগেই প্রশাসন ১৪৪ ধারা জারি করে। তিনি দাবি করেন, এই বর্ধিত সভা নিয়ে এলাকায় কোনো উত্তেজনা নেই। এখানে ছাত্রলীগের মধ্যে কোনো গ্রুপিংও নেই। অথচ পুলিশ ১৪৪ ধারা জারি করেছে।বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আমিনুর রহমান জানান, ছাত্রলীগের একটি পক্ষ নেতা-কর্মীদের অনুষ্ঠানে আসার পথে বাধা দেওয়ার প্রস্তুতি নেওয়ায় এলাকায় উত্তেজনা দেখা দেয়। এ নিয়ে যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, সে জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মো. শাহরিয়ার ফিরোজ ১৪৪ ধারা জারি করেছেন।