বাঘের আক্রমণে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব সুন্দরবনের করমজল বন বিভাগের স্টেশন-সংলগ্ন সফিখালী এলাকায় বাঘের আক্রমণে আজ মঙ্গলবার সকালে এক জেলের মৃত্যু হয়েছে। তাঁর নাম কাশেম সরদার (২৮)।করমজল স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. রব জানান, খুলনার দাকোপ উপজেলার বাণীশান্তা বাজার এলাকার কাশেম আজ সকালে বন বিভাগ থেকে পাস নিয়ে মাছ ধরার জন্য ওই এলাকায় যান। সেখানে খালে মাছ ধরা অবস্থায় একটি বাঘ তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাঁকে টেনেহিঁচড়ে বনের ভেতরে নিয়ে যায়। পরে খবর পেয়ে দুপুরে গ্রামবাসী ও বন প্রহরীরা বনের গহিনে তল্লাশি চালিয়ে কাশেমের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেন।