বাঘের পেটে তিন পুরুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমে বাঘের আক্রমণে প্রাণ গেছে দাদা হাছিম গাজীর। তারপর বাঘের পেটে গেলেন বাবা শহর আলী গাজী। এবার মারা গেলেন বনজীবী হারেজ আলী গাজী (৫৫)। তৃতীয় পুরুষ বাবাকে বাঘের কবল থেকে ছিনিয়ে আনতে লড়াই করেছিলেন চতুর্থ প্রজন্মের ছেলে হাফিজুর রহমান। তবে শেষ রক্ষা হলো না, বাবা হারেজকে বাঁচাতে পারলেন না তিনি।সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশনের গোলাখালী-সংলগ্ন ভাড়াখালীতে আজ রোববার সকাল সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হারেজের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার জয়াখালী গ্রামে।নিহতের ছেলে হাফিজুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, গতকাল শনিবার সুন্দরবনের কৈখালী স্টেশন থেকে অনুমতিপত্র নিয়ে তাঁর বাবা হারেজের নেতৃত্বে তিনি, একই গ্রামের শাহিনুর ইসলাম, নুরুল ইসলাম ও মোসলেম গাজী সুন্দরবনে মাছ ধরতে যান। আজ ভোরে নৌকায় রান্নার লাকড়ি কাটার জন্য তাঁরা বনে ঢোকেন।নিহতের সহযোগী শাহিনুর ইসলাম ও মোসলেম গাজী বলেন, এ সময় বাঘ অতর্কিতে হারেজ গাজীকে আক্রমণ করে ঘাড় কামড়ে ধরে। ঘটনার আকস্মিকতায় তাঁরা ভীত হয়ে পড়েন। তবে বাবাকে বাঘের কবল থেকে ছিনিয়ে নিতে হাতে থাকা বৈঠা নিয়ে হাফিজুর আপ্রাণ চেষ্টা চালান। তাঁদের সম্মিলিত বাধার মুখেও বাঘটি পিছু না হটে হারেজ গাজীকে বনের ভেতরে নিয়ে যায়।ঘটনার তিন ঘণ্টা পর সকাল নয়টার দিকে টাইগার রেসপন্ডস টিমের সদস্য ওসমান গনি, মুজিবুল হক ও গ্রামবাসীর সহযোগিতায় হারেজের ক্ষত-বিক্ষত দেহ উদ্ধার করা হয়।কৈখালী স্টেশনের কর্মকর্তা মো. আলাউদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সম্প্রতি বাঘের আক্রমণ বেড়ে গেছে। গতকালও বাঘের আক্রমণে একজন নিহত হয়েছেন।নিহত হারেজের পারিবারিক সূত্রে জানা গেছে, দাদা, বাবার পর ছেলেও এভাবে বাঘের আক্রমণে জীবন দিলেন।