বাঘের সংখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের ভারতীয় অংশে বাঘের সংখ্যা কমেছে। সেখানে এখন বাঘ রয়েছে ৬৪ থেকে ৯০টি। ভারতের দেরাদুনের ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউটের এক জরিপ প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। ইনস্টিটিউটটি পশ্চিমবঙ্গের বন দপ্তরের বন্য প্রাণী বিভাগকে এই তথ্য জানিয়ে বলেছে, সুন্দরবনের ভারতীয় অংশে ২৭৪টি নয়, সেখানে বাঘ আছে মাত্র ৬৪ থেকে ৯০টি। ভারতের বিভিন্ন জঙ্গল এবং অভয়ারণ্যে এখন এক হাজার ৬২৭টি বাঘ রয়েছে। এর আগে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এক জরিপে সুন্দরবনে বাঘের সংখ্যা বলা হয়েছিল ২৭৪টি। কলকাতা প্রতিনিধি